আবনা : ইউনাইটেড নেশন্স চিল্ড্রেন’স ফান্ডের (ইউনিসেফ) এক পরিসংখ্যানে বলা হচ্ছে, ফিলিস্তিন-শাসিত গাজায় এ পর্যন্ত ৪৬৯টি শিশু ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে। এ তথ্য দিয়েছেন গাজায় দায়িত্ব পালনরত ইউনিসেফের ফিল্ড-অফিসার পারনিল আয়রনসাইড। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গাজায় ১০ লাখেরও বেশি নাগরিকের বয়স ১৮ বছরের নিচে। চরম মানবিক সঙ্কটের মধ্যে দুঃসহ এক সময় পার করছে তারা। ইউনিসেফের ওই কর্মকর্তা জানান, গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৯টি শিশু নিহত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গাজায় পূর্ণোদ্যমে বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হতাহত, ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের বিচারে শারীরিকভাবে তো বটেই, এটা শিশুদের আবেগীয় ও মানসিক গঠনে আরও ভয়াবহভাবে প্রভাব ফেলছে। কানাডীয় বংশোদ্ভূত মানবাধিকার বিষয়ক আইনজীবী পারনিল আরও বলছিলেন, শিশুদের মনে হচ্ছে তাদের যাওয়ার জন্য কোন নিরাপদ স্থান নেই। তিনি বলছিলেন, আমি আজ যখন শিশুদের সঙ্গে কথা বলছি, আমি দেখতে পাচ্ছি শিশুরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলতে বা ভাবের আদান-প্রদান করতে পারছে না। রাতে তারা দুঃস্বপ্ন দেখছে, বিছানা ভিজিয়ে ফেলছে এবং তারা তাদের পিতামাতাকে তাদের দৃষ্টির বাইরে যেতে দিচ্ছে না। তারা ভয়াবহ মানসিক আঘাতের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে।
২৩ আগস্ট ২০১৪ - ০২:১১
News ID: 632802
ইউনাইটেড নেশন্স চিল্ড্রেন’স ফান্ডের (ইউনিসেফ) এক পরিসংখ্যানে বলা হচ্ছে, ফিলিস্তিন-শাসিত গাজায় এ পর্যন্ত ৪৬৯টি শিশু ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে।